Skip to content

Opening book details…

Can I read গা ছমছম কলকাতা on EtoBox?

গা ছমছম কলকাতা by অলক দাশগুপ্ত is a work of fiction available to read on EtoBox.

What is গা ছমছম কলকাতা about?

গোটা বই জুড়ে গা ছমছমে ভয়ের দ্রিমি দ্রিমি। চরাচর ধুয়ে যাওয় জ্যোৎস্নার নিবিড় রাতে পুরোনো কলকাতার গা ছমছমে আলো-আঁধারি এক ‘অপার্থিব' পরিবেশ খেলা করেছে বইটির প্রতিটি পাতায়।মাঝরাতের কলকাতার কোনো কোনো স্থান আচমকাই বিবর্তিত হয়ে যায় ছমছমে কোনো এক অচেনা বিশ্বে। যেখানে রাতবিরেতে বেজে ওঠে অপার্থিব পিয়ানো, বন্ধ লিফট একা একা ওঠা-নামা করে, কারা কেঁদে ফেলে হু-হু আর কারা যেন আচমকাই হেসে ওঠে হো-হো। অলৌকিক রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ অচেনা ন্যাশানাল লাইব্রেরি, হেস্টিংস হাউজ, কলকাতা হাইকোর্ট, খিদিরপুর ডক, রেসকোর্স, গোরস্থান, ভূতুড়ে মেট্রো রেল স্টেশন এমন আরও কত স্থান কত হন্টেট হাউস, ভৌতিক স্থান। বোঝা যায়, এই অশরীরী হাসি-কান্নার সাথে জড়িয়ে আছে কত গুপ্তহত্যা, কুটিল ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার ইতিহাস।কী অভিশাপ এইসব' স্থানের? কেন বার বার লোকমুখে উঠে আসে নানা শিহরন জাগানো কাহিনি? কী ঘটনা রহস্যের মূলে? আদৌ কি এইসব স্থান রহস্যময় নাকি গোটাটাই ভ্রম, সাজানো কাহিনি? কলকাতার কুখ্যাত সব ভূতুড়ে বাড়ি-স্থান, তার ইতিহাস, ঘটনার বিবরণ, নানা অনুসন্ধান নিয়ে এই বই সাধারণ পাঠক এবং প্যারানরমাল ইনভেস্টিগেটরদের কাছে অনেক অজানা তথ্য, ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরবে।অতিলৌকিক রহস্য আর তার অনুসন্ধানের যুগলবন্দীতে রচিত হয়েছে এই আনখশির বন্দিশ। আসুন, পাতা উলটাতে থাকি এমন একটি ‘অপার্থিব' উপহারের...This Ebook

Who reads গা ছমছম কলকাতা?

It is typically read by readers looking for immersive, entertainment-first reading.

Common subject areas: fiction, literature, genre fiction.

Author
অলক দাশগুপ্ত
Publisher
বুক ফার্ম
Published
2022
Language
BN
ISBN
9789392722264
Category
work of fiction
Subjects
Thriller, Fiction

More by অলক দাশগুপ্ত

Browse all works by অলক দাশগুপ্ত

Similar books