Opening book details…
Can I read বারোটি রহস্য উপন্যাস on EtoBox?
বারোটি রহস্য উপন্যাস by অনীশ দেব is a book available to read on EtoBox.
What is বারোটি রহস্য উপন্যাস about?
১৯৬৮ সালের আগস্ট মাসে বহুবছর ধরে ‘নেই’ হয়ে যাওয়া একটি রহস্যরোমাঞ্চ পত্রিকায় আমার একটি ছোটগল্প প্রকাশিত হয়েছিল। তারপর থেকে শুধুই লিখে চলার কাহিনি। কখনও ভাবিনি ৪৩ বছর ধরে লেখালিখির প্রক্রিয়ার মধ্যে সক্রিয়ভাবে থাকতে পারব। তাই এই সুযোগে পাঠক, সম্পাদক ও প্রকাশকদের ধন্যবাদ জানাই। আমার সাড়ে তিন যুগের নানান লেখা থেকে বাছাই করা ১২টি ছোটবড় উপন্যাস এই সংকলনে গ্রন্থিত হল। লেখাগুলি চরিত্রে রহস্য, গোয়েন্দা, রোমাঞ্চ ইত্যাদি জাতীয় হলেও সবমিলিয়ে জেনারিক নাম ‘রহস্য’ ব্যবহার করেছি। এই বইয়ের পরিকল্পনায় প্রথম উৎসাহ দেন সেই আদি ও অকৃত্রিম বন্ধু ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। তারপর যারা এই বই তৈরিতে কাঁধে কাঁধ দিয়ে শ্রম দিয়েছেন তারা পত্র ভারতীর একনিষ্ট কর্মী বরুণ রায়, মানস চক্রবর্তী, শাশ্বত সেন। ওঁরা সবসময় আড়ালে থেকে যান। অথচ আড়াল থেকে নিয়মিত শক্তির জোগান না দিলে আমি কী করে যে এই বইটা আপনার হাতে—যিনি এখন বইটা হাতে নিয়ে আছেন--তুলে দিতাম জানি না। আমি চাই, এই বইটা আপনার মনের কাছাকাছি থাকুক। চাওয়া আর পাওয়ায় তফাত থাকে জানি। কিন্তু সেটা জেনেও আমার চাওয়াটা আমি কিছুতেই বদলাব না। ১৫ ডিসেম্বর ২০১১ কলকাতা অনীশ দেব
- Author
- অনীশ দেব
- Publisher
- পত্র ভারতী
- Published
- 2012
- Language
- BN
More by অনীশ দেব
Similar books
- এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম: চিন্তার অভিযাত্রা — Pinaki Bhattacharya (2019)
- কোরানের আলোকে প্রাণের প্রাগৈতিহাসিক উৎস এবং মানব মনের গুপ্ত রহস্য — এস. এম. জাকির হুসাইন
- অন্তরের অসুখ ও আধ্যাত্মিক দাওয়াই — এস. এম. জাকির হুসাইন (S. M. Zakir Hussain)
- ভগবদ গীতা (Bhagavad Gita) — কালীপ্রসন্ন সিংহ (Kaliprasanna Singha) (2024)
- ইলিয়াসের ঘোড়া — Tareq Nurul Hasan; তারেক নূরুল হাসান (2021)
- আকাশ নিয়ে ভাবি — Muhammad Abul Hussain (2017)